• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সপরিবারে নিয়ে সুন্দরবনের করমজল ঘুরে গেলেন পরিকল্পনা মন্ত্রী

দিনকাল বিডি / ২০১ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

সুন্দরবনের করমজল ও মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৭ জুন) সকালে প্রথমে তিনি তার পরিবারসহ সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভ্রমণে যান। এ সময় তার সঙ্গে স্ত্রীসহ পরিবারে ছয় সদস্য ছিলেন।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌবাহিনীর স্প্রিড বোটে করে শনিবার সকাল পৌনে ১০টায় মন্ত্রী তার পরিবার নিয়ে করমজলে আসেন। এ সময় তার সাথে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বেলা ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে করমজল ত্যাগ করেন। করমজলে পৌনে এক ঘণ্টা ধরে মন্ত্রী ও তার পরিবার সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করেন। এ সময় ঘুরে দেখেন কেন্দ্রটিতে থাকা হরিণ, কুমির ও বানরসহ অন্যান্য প্রাণী।
মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যানের পিএস মো: শাহিনুর ইসলাম জানান,
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেছেন। এর আগে শুক্রবার তিনি পরিবারসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের রেস্ট হাউস পারিজাতে রাত্রিযাপন করেন।

সুন্দরবন ভ্রমণ ও বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন শেষে শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্য মোংলা ত্যাগ করবেন মন্ত্রী পরিবার।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category