• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সব পুড়ে শেষ হবার আগমূহুর্তে জানা গেল দর্জির দোকানের আগুনের খবর

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
সব পুড়ে শেষ হবার আগ মূহুর্তে জানা যায় দর্জির দোকানে আগুন লেগেছে। আগুনে সিট কাপড় পুড়তে পুড়তে দোকানসহ মালামাল পুড়ে ভস্মিভ’ত হয়েছে। রোববার (১৮-৯-২০২৩) দিবাগত রাতে বাঘার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের দাদপুর বাজারে এই ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত মিন্টু আলী দর্জি ওই ইউনিয়নের পলাশি ফতেপুর গ্রামের এলাহি সেখের ছেলে। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতির দাবি মিন্টু আলীর।
ইউনিয়ন সৈনিকলীগের সাধারন সম্পাদক মিন্টু আলী জানান,দর্জির কাজের পাশাপাশি সিট কাপড়ের ব্যবসা করেন। রোববার রাতে দোকান ও বিদুৎতের মেইন সুইচ বন্ধ করে বাড়িতে চলে যান। বাজারের পাশের বাসিন্দা রাজন আলীর মাধ্যমে জানেন তার দোকানে আগুন লেগেছে। রাত সাড়ে ১২ টায় সেখানে গিয়ে দেখেন দোকানসহ সিট কাপড় ও ২টি অটো সেলাই মেশিন পুড়ে ভস্মিভ’ত হয়ে গেছে। সব মিলে তার সাড়ে ৪লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান, জানা জানি হওয়ার আগেই,তার দোকান ও দোকানের মালামাল পুড়ে ভস্মিভ’ত হয়ে যায়। সিট কাপড়ে আগুন ধরে পুড়ার কারণে বাইরে থেকে জানা যায়নি। পাশের দোকান বাঁচাতে মিন্টু আলীর দোকানের আগুন নেভানো হয়।
আগুনের কোন সুত্রপাত পাওয়া যায়নি বলে জানান, সাবেক চেয়ারম্যান আজিজুল আযম।
বাঘা থানার উপ পরিদর্শক (এসআই)কামরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হয়েছে দোকানের ভেতরে বসে থাকা লোকজন অজান্তে বিড়ি সিগারেটের আগুন ফেলতে পারে,সেই আগুন সিট কাপড়ে ধরে আস্তে আস্তে পুড়ে গেছে। যা বাইরে থেকে বোঝা যায়নি। বাজারেও কোন নৈশ প্রহরি ছিলনা। তবে শত্রæতা করে কেউ করতে পারে কি-না,সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category