• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সরকারি কলেজের শিক্ষার্থীদের চারাগাছ উপহার দিলেন কুড়িগ্রামের এসপি

Reporter Name / ১৩০ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘সবুজ করি কুড়িগ্রাম ‘ শ্লোগানে ১ম ধাপে ১০ হাজার চারাগাছ বিতরণের অংশ হিসেবে ২য় দিনে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরন করা হয়। শিক্ষার্থীদের প্রতিটি গাছের সাথে দেয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি সংবলিত গাছের উপকারিতা বিষয়ক শুভেচ্ছা কার্ড।

চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, টিআই প্রশাসন বানিউল আনামসহ কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমাদের যে গাছটি দিচ্ছি, সেটা কোন সাধারণ গাছ নয়। এই গাছটি হলো তোমাদের দায়িত্ব এবং কর্তব্যের এক প্রতীক। তোমার সাথে সাথে এই গাছটিও বড় হবে এবং আগামী ২০ বছর পর তোমার প্রয়োজনে গাছটি তোমার বন্ধু হবে, পুঁজিতে পরিণত হবে গাছটি। তাই তোমাদের প্রতি আমার বিশ্বাস এই গাছটির সাথে সাথে তোমরাও দেশের ভবিষ্যত নিরাপদ রাখবে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠবে। তিনি শিক্ষার্থীদের এও জানান যে, ধারাবাহিকভাবে জেলা পুলিশ আরো চারাগাছ কুড়িগ্রাম সরকারি কলেজে বিতরণ অব্যহত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category