• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নায়ক শাকিল খানের লিফলেট বিতরণ

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

রামপালে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা লিফলেট বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতা চিত্র নায়ক শাকিল খান। শুক্রবার দিনব্যাপী রামপালের বিভিন্ন এলাকায় ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদারসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল ও মোংলার জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরে নায়ক শাকিল খান বলেন, সরকার এসডিজির রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে।

পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীন রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান। আগামীতে তার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন। এর পূর্বে বৃহস্পতিবার দিনব্যাপী মোংলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং একইভাবে লিফলেট বিতরণ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category