• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সহিদুল আলমকে বিএনপির মনোনয়ন, জামায়াত প্রার্থী ড. মাসুদের অভিনন্দন!

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে সহিদুল আলম তালুকদারকে বিএনপির মনোনয়ন দেওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপি থেকে মোঃ শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের বাউফলের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে পারব। রাজনৈতিক মতভিন্নতা থাকা সত্ত্বেও সৌহার্দ্য, শিষ্টাচার ও গঠনমূলক রাজনৈতিক চর্চার মাধ্যমে বাউফলকে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটি মডেল হিসেবে উপস্থাপন করব।”

তিনি আরও বলেন, “ব্যক্তিগত জয়-পরাজয় নয়, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বাউফলের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সাধারণ মানুষের সমৃদ্ধি। সম্মান, সংলাপ, সৌজন্যতা ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে বাউফলের সম্মানিত নাগরিকদের মতামতের আলোকে সম্মিলিতভাবে বাউফলকে এগিয়ে নিয়ে যাব—ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category