• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি।।
সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী ছাবিতা মাহাত। শনিবার দুপুরে দিনাজপুরের হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাটে উদ্দেশ্যে রওনা দেন তিনি।

ভারতীয় তরুণী ছাবিতা মাহাত বলেন, তাঁর বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমন শেষে এবার বাংলাদেশের ভ্রমণ করতে এসেছেন। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন। বাংলাদেশ ভারত বন্ধু প্রীতিম দেশ। একারনেই দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফর করতে এসেছেন তিনি।

হিলি ইমিগ্রেশন চেকপেস্টের অফিসার ইনচার্জ (ওসি) বদীউজ্জামান বলেন, ছাবিতা মাহাত নামে এক শিক্ষার্থী ভারত হতে সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণের জন্য এসেছেন। আমরা ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে বাংলাদেশ ভ্রমনের জন্য সহযোগীতা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category