• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাড়ে ৪২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে বরেন্দ্র অঞ্চল তাপপ্রবাহে চরম সংকটে এ অঞ্চলের কৃষি

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: টানা দুই সপ্তাহের চলমান তাপপ্রবাহে জ্বলেপুড়ে যাচ্ছে রাজশাহী। প্রচাÐ রোদের কাঠফাটা রোদের তাপে ধানক্ষেতসহ জ্বলেপুড়ে যাচ্ছে যেন সবই। তার ওপর নেই বৃষ্টির দেখা। ফলে পানির স্তর নেমে যাওয়ায় সংকট পৌঁছেছে আরও চরমে। গত সোম ও মঙ্গলবার নয় বছরের মধ্যে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। গত সোমবার ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আর মঙ্গলবার সেটি সামান্য কমে আসে।

এ দিন ছিল ৪২ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, বুধবার রাজশাহীতে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এর আগে দুপুর ২টায় ৪২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস এবং দুপুর ১টায় ছিল ৪২ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। কামাল উদ্দিন বলেন, আরও দুই থেকে তিন দিন এ অঞ্চলে চলবে এমন তাপপ্রবাহ। চলতি মাসের আগামী ২২ তারিখের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
এদিকে, গেল ১৫ দিনের প্রচÐ তাপপ্রবাহে চরম বিপদে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা।

তাপপ্রবাহ ছাড়াও বৃষ্টিপাত না হওয়ায় নিচে নেমে গেছে ভ‚-গর্ভস্থ পানির স্তর। ফলে জমিতে সেচ দিতে পারছেন না তারা। এতে বিঘার পর বিঘা ধান গাছ নষ্টের শঙ্কায় মাথায় হাত চাষিদের। তাপমাত্রার হঠাৎ ওঠানামায় নানা রোগ-বালাইয়ের সংক্রমণের শঙ্কা ছড়িয়েছে তাদের মনে।
কৃষকরা বলছেন, এখন স্বাভাবিক সময়ের তুলনায় দেড় থেকে দুগুণ পর্যন্ত বেশি সেচ প্রয়োজন। কিন্তু বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলক‚প দিনের বেলায় থাকছে বন্ধ। কারণ পানির স্তর নেমে যাওয়ায় পর্যাপ্ত পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। আবার রাতে দিনে ৬ ঘণ্টার লোডশেডিংও সেচে বিঘœ ঘটাচ্ছে।
অপরদিকে, গেল ১০ দিন ধরে চেষ্টা করেও বোরো ধানে সেচের পানি দিতে পারেননি রাজশাহীর পবার মদনহাটি গ্রামের চাষি সাদিকুল ইসলাম। তার ফসলি জমি ফেটে চৌচির হয়ে গেছে। কেবল সাদিকুলেরই নয়, জমি ফেটে চৌচির হয়ে গেছে এ অঞ্চলের হাজারও কৃষকের।

টানা তাপপ্রবাহের কারণে উৎপাদনে সামান্য প্রভাব পড়লেও সার্বিকভাবে ঘাটতির শঙ্কা নেই বলে দাবি করেছেন রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আব্দুল লতিফ। তিনি বলেন, ‘আমরা শক্তভাবে মনিটরিং করছি। আমরা সবাই মাঠে আছি। কৃষকদের পরামর্শ দিচ্ছি। যাতে এই সময় ধানের গোড়ায় দুই ইঞ্চি পানি ধরে রাখতে পারে। এছাড়াও আম ও লিচু চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে গোড়ায় পানি দেয়াসহ গাছে পানি স্প্রে করার।’

এদিকে, গরম থেকে রেহায় পেতে রাজশাহীতে বৃষ্টির জন্য ইসস্তিকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে এই নামাজের আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখা। এতে ইমামতি করেন ইমাম সমিতির রাজশাহী জেলা শাখার সাধারাণ সম্পাদক আফজাল হোসেন হামিদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category