• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে কোটাবিরোধী আন্দোলনকারীদের ট্রেন অবরোধ

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে কোটাবিরোধী শিক্ষার্থারী মিছিল সমাবেশ ও ট্রেন অবরোধ করেছে । শিক্ষার্থীদের ট্রেন অবরোধের কারনে সান্তাহার জংশন ষ্টেশনের আউটার সিগনালের নিকট আন্তঃনগর রুপসা এক্সপ্রেস প্রায় দুই ঘন্টা আটকে থাকে । পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দ্যেশে ছেড়ে যায় ।

গতকাল বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে সান্তাহার শহর ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক’শ শিক্ষার্থী শহরের বিপি স্কুলের মাঠে এসে জড়ো হয় । পরে একটি বিক্ষোভ মিছিল সেখান থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে সান্তাহার সরকারী কলেজ এলাকায় যায় । দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা সান্তাহার জংশন ষ্টেশনের রেলগেটে অবস্থান নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থানে নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে । ট্রেন অবরোধের সংবাদ পেয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ’সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ্এসে অবরোধ তুলে নেয়ার জন্য অবরোধকারীদের অনুরোধ করেন। কিন্তু অবরোধকারীরা রেলল্ইানে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন ।

দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ট্রেনটি আউটার সিগন্যাল এলাকায় আটকে থাকে । পরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি ষ্টেশনে আসে এবং দুপুর দুটার দিকে খুলনা অভিমুখে ছেড়ে যায়। অবরোধের সময় একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাদের অবরোধকারীদের পানির বোতল সরবরাহ করতে দেখা যায়। আন্দোলনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category