• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ১৬ খড়ের পালা

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহারে কৃষকের ২০ বিঘা জমির ১৬টি খড়ের পালা আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার (১০ ফেব্রæয়ারী) দিবাগত রাতে উপজেলার সান্তাহার মালশন পশ্চিমপাড়া গ্রামের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলে আস্তে আস্তে খড় পুড়ে নষ্ট হয়।

আদমদীঘির মালশন পশ্চিমপাড়া গ্রামের সেলিম হোসেন, বাবুর আলী, আক্কাস আলী ও নুর উদ্দীন জানায় তারা সকলে ওই গ্রামের পাশে চকরবর্তী পুকুর পাড়ে গরুকে খাওয়ানোর জন্য ২০ বিঘা জমির খড় ১৬টি পালা বা স্তপ করে রাখেন। গত শনিবার দিবাগত গভীর রাতে কে বা কারা শত্রæতা করে ওই ১৬টি খড়ের পালায় অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।

রাতেই খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও সমস্ত খড় আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category