• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৪০ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বুলবুল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধিঃ “দক্ষ পুলিশিং, সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সান্তাহার পৌরসভার মহিলা কলেজ প্রাঙ্গণে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির আয়োজনে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলার ক্রাইম অ্যান্ড অপস্ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, উপস্থিত ছিলেন আদমদিঘী-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব নাজরান রউফ। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী, উপ-পরিদর্শক রকিব হোসেনসহ প্রশাসনের আরো কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে সান্তাহার পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন, সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জোয়ারদার, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, ইসলামী ঐক্যজোটের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, সান্তাহার দারুল উলুম কওমী মাদ্রাসার সহ-মুহতামিম মুফতি ফিরোজ হোসেন, সান্তাহার পৌরসভার কাউন্সিলর আলাউদ্দিন আলী, মহিলা কাউন্সিল তাসলিমা খাতুন, মাহবুবা জামান রত্না,জাহানারা বেগম। , আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শহরের বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ, রোভার-স্কাউটের সদস্যবৃন্দ, সাংবাদিকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পার সঞ্চালনায় বিট পুলিশিং সমাবেশে বক্তাগণ অত্র উপজেলায় আইন শৃঙ্খলার উন্নতি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জুয়া, মাদক নির্মুল, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, জঙ্গি তৎপরতা দমন, আত্মহত্যার প্রবনতা প্রতিহত, অপরাধ দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌন হয়রানির বিরুদ্ধ প্রতিবাদ, চাঁদাবাজি নির্মুলসহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। উক্ত সমাবেশে রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহারের পুলিশিং কার্যক্রম আরো বেশি শক্তিশালী করতে সান্তাহারে একটি পুর্নাঙ্গ তদন্ত কেন্দ্র গঠন, সার্বক্ষণিক ভাবে একজন ট্রাফিক সার্জেন্ট প্রদান, পুলিশ সদস্যের সংখ্যা বৃদ্ধি ও ফাঁড়িতে নতুন গাড়ি প্রদান, রেলগেইট চত্ত্বরে যানজট নিরসনসহ বিভিন্ন ধরণের চাহিদা পুলিশ সুপার মহোদয়ের নিকট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category