• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে হোটেলে খদ্দেরকে গরম তেলে নিক্ষেপ ঘটনায় গ্রেফতার-১

দিনকাল বিডি / ১৭৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে হোটেলে খাবারের সাথে বেশি ঝোল চাওয়ায় শ্রী মিঠুন বাঁশফোর (২৩) নামের হরিজন সম্প্রদায়ের যুবককে ধাক্কা দিয়ে কয়রার গরম তেলে ফেলে দিয়ে হাত ঝলসে দেয়া ঘটনায় মাসুদ রানা (৩৩) নাামের সান্তাহার এশিয়া হোটেলের কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গত রোববার ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আদমদীঘি থানায় আহত মিঠুন বাঁশফোরের ভাই নওগাঁ জেলার আত্রাই উপজেলার জাত্রামুল সুইপার কলোনীর মদন বাঁশফোরের ছেলে কালুয়া বাঁশফোর বাদি হয়ে এই মামলা দায়ের করে। পুলিশ রাতে এশিয়া হোটেলের কর্মচারী মাসুদ রানাকে গ্রেফতার করেছে। সে পার নওগাঁ খলিফা পাড়ার রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার ১০ ডিসেম্বর বিকেল ৩টায় নওগাঁর আত্রাই উপজেলার জাত্রামুল গ্রামের গ্রামের মিঠুন বাঁশফোর ও তার বিয়াই আদমদীঘি মাঝিপাড়ার জয় কুমার পিন্টু বাঁশফোরসহ কয়েকজন সান্তাহার এশিয়া হোটেলে কাবার কেনার পর ঝোল একটি বেশি চাইলে ঝোল বেশি না দিয়ে হোটেল কর্মচারী মাসুদ রানার সাথে মিঠুন বাঁশফোরের সাথেতর্কবিতর্কের এক পর্যায়ে মাসুদ রানা ক্ষিপ্ত হয়ে মিঠুন বাঁশফোরকে ধাক্কা দিয়ে করায়ের গরম তেলে পড়ে মিঠুন বাঁশফোরের ডান হাতের কনুই থেকে আঙ্গুল পর্যন্ত পুড়ে ঝলসে যায়। এসময় পিন্টু বাঁশফোর এগিয়ে এল তাকেও মারধর করে ওই কর্মচারীসহ আরো অজ্ঞাত ৪/৫জন আহত মিঠুনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় গত রোববার মামলা হলে রাতে পুলিশ এজাহারভুক্ত আসামী হোটেল কর্মচারী মাসুদ রানাকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়। গত সোমবার দৃপৃরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category