• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহারে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহারে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ঘোড়াঘাট এলাকার সাবেদ আলীর ছেলে লিটন (২৮) ও সাহেবপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে আরমান হোসেন (২৬)। গত শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে তাদের সান্তাহার টেলিফোন এক্সচেঞ্জ গেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা করেছেন।

আদমদীঘি থানা ফুলিশ জানান, গত শনিবার রাতে সান্তাহার-নওগাঁ পাকা সড়কের সান্তাহার পৌরসভা এলাকায় টেলিফোন এক্সচেঞ্জ গেটের সামনে মাদক কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিক্তিতে ফাঁড়ি পুলিশ ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরদিন গতকাল রোববার (২৮এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category