• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহারে ৫ মাদক সেবীর জেল জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
আদমদীঘির সান্তাহারে মাদক সেবনের দায়ে পাঁচজন মাদক সেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারী) রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ এ রায় দেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা সান্তাহার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। অভিযানে পাঁচজন মাদক সেবীকে আটক করার পর নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেন।

দন্ডপ্রাপ্তদের মধ্যে সান্তাহার নিউ কলোনীর নাজির আহম্মেদের ছেলে মুশফিকুর রহমান (২৬), নওগাঁর দোগাছি উত্তরপাড়ার আবুল কালাম আজাদ মেজবা সালেহিন রিফাত (২২) ও সাঁতাহার হার্ভে স্কুল মোড় এলাকার আবুল কালাম আজাদ চানের ছেলে সাব্বির হোসেন আকাশ (২৪) কে ৩ মাসের করে বিনাশ্রম কারাদÐ ও ৫০ টাকা করে জরিমানা, সান্তাহার চা-বাগান এলাকার ইয়াছিন আলীর ছেলে রতন হোসেন (৩৫) কে ২ মাসের বিনাশ্রম কারাদÐ ও ৫০ টাকা জরিমানা এবং নওগাঁ সদর উপজেলার দোগাছি মধ্যপাড়ার আজিজার রহমানের ছেলে পারভেজ হোসেন (২০) কে ৪ দিনের বিনাশ্রম কারাদÐ ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সার্কেলের পরিদর্শক এসএম এলতাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category