• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহার জংশন স্টেশনে রেল কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৪১৭ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

বুলবুল আহমেদ, আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে রেলওয়ে স্টেশন মাস্টারসহ সাতজন কর্মচারীর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় (৩১অক্টোবর) সান্তাহার জংশন স্টেশন প্রাঙ্গনে সান্তাহার রেলওয়ে স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এক বিদায়ী সম্বর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে সান্তাহারের পরিদর্শক (পরিবহন+বাণিজ্যিক) হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সান্তাহারের গুডস সহকারি কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারি বাণিজ্যিক কর্মকর্তা (উত্তর) একেএম নূরুল আলম, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের সহকারি পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম, এটিও (পাকশী) হারুনুর রশিদ, স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, খায়রুল ইসলাম, বিদায়ী স্টেশন মাস্টার রেজাউল করিম (ডালিম) সহ প্রমুখ।
অনুষ্ঠানে সান্তাহার স্টেশনের গ্রেড-১ স্টেশন মাস্টার রেজাউল করিম (ডালিম)সহ সান্তাহার জংশন স্টেশনের ছয়জন কর্মচারীকে অবসরজনিত বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী সহকর্মীদের সঙ্গে কাটানো দীর্ঘসময়ের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগে আল্পুত হয়ে পড়েন। অবশেষে সহকর্মীদের চোখের জল আর পরবর্তী জীবনে দীর্ঘায়ু ও সুস্থ্যতার বার্তা নিয়ে বিদায় গ্রহণ করেন স্টেশনের ওই কর্মকর্তা-কর্মচারীগন।

বুলবুল আহমেদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category