• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

সান্তাহার যুবদল অফিসে অগ্নিসংযোগ মামলায় দুইজন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ বিশেষ ক্ষমতা আইন মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, সান্তাহার পৌরসভার কলসা গ্রামের নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে পরিমল কুমার মন্ডল ((৩৭) ও নাজির খানের ছেলে নুরে আল খান (৩৫)। গত মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে সান্তাহার ফাঁড়ি পুলিশ তাদের গ্রেপ্তর করা হয়।
গত ১৯ আগষ্ট দিবাগত রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসে পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নিসংংযোগ করে পুড়ে দেয়। এতে অফিসের ভিতর থাকা জিনিসপত্র পুড়ে বিপুল টাকার ক্ষতিসাধন হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক বাদি হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামীলীগ নেতাকর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category