• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহার স্টেশনে মাদক সেবনের দায়ে দুই জনের জেল জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় গাঁজা সেবনের অপরাধে দুই জনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০টাকা করে জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার। দন্ডপ্রাপ্তরা হলো- কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৃদ্ধবাসি গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন (২৮) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাতলা কেশবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে শাওন হোসেন ( ২৫)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় গাঁজা সেবনকালে উল্লেখিত দুই জনকে আটক করে সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ। এরপর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category