• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ বুধবার, ১ মে, ২০২৪

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ :
নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪ পালন করা হয়েছে। বুধবার সকাল ৮ টায় সাপাহার উপজেলা শ্রমিক ঐক্য জোটের উদ্যোগে সাপাহার নতুন বাস স্ট্যান্ড হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। সাপাহার লোড পয়েন্ট অফিসের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী।

এ সময় সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত শরীর চর্চা শিক্ষক আজাদ শাহ্ চৌধুরী, সদর ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাপাহার লোড পয়েন্ট অফিসের সাধারণ সম্পাদক মাঈনদ্দিন, সহ-সভাপতি শামসুল হক, সাবেক সভাপতি মহরম হোসেন, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সাপাহার থানা লোড পয়েন্ট, খাদ্য গুদাম ও বাজার শ্রমিক ইউনিয়ন, লোড আনলোড পরিবহন শ্রমিক ইউনিয়ন, হোটেল ও রেঁস্তরা শ্রমিক ইউনিয়ন, সিএনজি, অটো, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category