• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

সাপাহারে ইউএনও`র সাংবা‌দিক সম্মেলন

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার : আগামী ২২ মার্চ সারা দেশে এক‌যো‌গে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ঘর উদ্বোধন উপল‌ক্ষে নওগাঁর সাপাহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল‌্যাহ আল মামুন।
সোমবার সকাল ১০ টায় উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে উপজেলা প্রশাস‌নের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ক‌মিশনার ভূ‌মি শার‌মিন জাহান লূনা।
উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ঘর উদ্বোধন করবেন। সাপাহার উপজেলায় এ পর্যায়ে ৯৬টি ঘর উদ্বোধন কর‌বেন তিনি।
এ সময় জাতীয় দৈ‌নিক মাতৃজগত প‌ত্রিকার নওগাঁ জেলার ব‌্যু‌রো প্রধান ও সাপাহার প্রেসক্লাব সভাপ‌তি জুল‌ফিকার আলী সম্রাট, দৈ‌নিক ভো‌রের দর্পন প‌ত্রিকার উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি প্রদীপ সাহা, দৈ‌নিক যায়যায়দিন প‌ত্রিকার উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি ও সাপাহার উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি বাবুল আকতার সহ উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category