• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহব্বানে বিএনপি নেতার লিফলেট বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহবান জানিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ মে) বিকেল ৫ টার সময় সাপাহার উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোকলেসুর রহমান মুকুলের নেতৃত্বে সদরের বালিকা বিদ্যালয় মোড় থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। এ সময় সাপাহার উপজেলা বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক সারোয়ার জাহান লাবু, আইহাই ইউনিয়ন বিএনপির সাধারণ

সম্পাদক লুৎফর রহমান মাস্টার,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান,আহব্বায়ক সদস্য বদিউজ্জামান স্বপন,সাবেক ছাত্রদল নেতা জুয়েল হক,গোয়ালা ইউনিয়ন বিএনপি নেতা জালাল উদ্দীন মাস্টার,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আবু কাহার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ভোট বর্জনের আহবান জানানো হয়।

এসময় সাধারণ ভোটারদের অনুরোধ করেন যে প্রতারণা মুলক এই নির্বাচনে শাসক দল ছাড়া অন্য কোন রাজনৈতিক দল অংশ গ্রহণ করেনি এটি একটি ডামী নির্বাচন তাই
উক্ত নির্বাচনে ভোট প্রদান থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category