• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সুনামধন্য বিদ্যাপিঠ আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় উপজেলা সদরে অবস্থিত আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয় মাঠে এসএসসি ২০২৪ ইং সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন (মন্ডল) এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি আবুল ফজল গোলাম মাওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, বিশিষ্ট সমাজসেবক নূরুল হক (মাষ্টার),শিরন্টী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল বাঁকী সদস্য মো: নজিবর রহমান মো: সাদেকুল হক শাহ্ চৌধুরী সাংবাদিক তসলিম উদ্দীন প্রমূখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ হতে ১৯১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন অধ্যক্ষ মাহবুবুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category