• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দিনকাল বিডি / ২৬০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে অভিভাক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সদরে অবস্থিত সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন এতে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধে মা ও অভিভাকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং ২০১৯ সালে উক্ত বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

এসময় শিক্ষা ব্যাবস্থার উপর গুরুত্ব আরোপ করে নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন । তিনি বলেন, শিক্ষায় একমাত্র হাতিয়ার যা, সমাজের সকল অপকর্ম দূর করতে পারে। তাই শিক্ষার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক অধীর চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক নূরল ইসলাম, পিটিএ কমিটির সভাপতি হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধন শিক্ষক আমীরুল ইসলাম। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিম হোসেন (জুয়েল)’র সঞ্চালনায় অভিভাকদের মধ্যে বক্তব্য রাখেন নিখিল বর্মন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category