• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ মে, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ “রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা দূর্নীতি দমন কমিশন ও সাপাহার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে “প্রতিরোধ নয়,দমনই দূর্নীতি নির্মূলের কার্যকরী উপায়” এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল হক মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশন নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নওশাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, অবসরপ্রাপ্ত শিক্ষক অধীর চৌধুরী প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category