• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে ১০ জন শিবির কর্মী আটক

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে ১০ জন শিবির কর্মী কে আটক করা হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯ টার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালা বাজারে সকাল সাড়ে ৮ টার দিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস কে ঘিরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য ৫০ থেকে ৬০ জনের শিবির কর্মীরা বিভিন্ন দেশ ও সরকার বিরুধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় স্থানীয়রা ওই মিছিলে ধাওয়া দিয়ে ১০ জন শিবির কর্মী কে আটক করে থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল হতে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে আইনী প্রক্রিয়া চলমান ছিলো বলে জানা যায়।

আটককৃতরা হলেন, পত্নীতলা উপজেলার হাশেমবেগপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে রাকিব হাসান, সাপাহার উপজেলার বাগডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে মোস্তাকিম, পোরশা উপজেলার গাংঙ্গুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফুয়াদ হাসান, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের মোত্তালেবের ছেলে মোজাহেদুল ইসলাম, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামের জয়নালের ছেলে হালিম হোসেন, সাপাহার দক্ষিণ পাতাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন হামিদ ও ইয়াছিন আরাফাত, ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল্যা আল মামুন, রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার জুগিশু গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আরিফ হাসান ও সাপাহার উপজেলার গৌরিপুর গ্রামের মুমিনুল ইসলামের ছেলে হাসান আলী আটক সকলের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর বলেন, এবিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category