• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায়

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ
বেশ কয়েক দিন ধরে তিব্র তাপদাহে পুড়ছে সারা দেশ । এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা মাঠে বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজের আয়োজন করেছে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ।

২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ০৯টার দিকে সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা মাঠে এই ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। ইস্তিসকার নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে অঝোরে চোখের জল ছেড়ে মোনাজাত ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও এলাকার মুসল্লিগণ।

নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন উক্ত মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ওমর ফারুক। বিশেষ এই নামাজে অংশ নেয়া সাধারণ সুসুল্লিগণ জানান, কালবৈশাখীর এই মৌসুমে বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে বাগানে আমের গুটি । রোদের তীব্রতায় শ্রমজীবী মানুষ বেশিক্ষণ কাজ করতে পারছেন না । এমন পরিস্থিতি থেকে মুক্তির আশায় উপজেলাবাসী বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন।

ইস্তিসকার নামাজ আদায় করতে আসা কৃষক আব্দুস সালাম বলেন , অনেক দিন বৃষ্টি নেই, তীব্র রোদ ও প্রচন্ড গরম পড়ছে। অপর দিকে ঘনঘন লোডশেডিং সব মিলিয়ে চরম অতিষ্ঠ হয়ে পড়েছি । তাই মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করতে এসেছি।

অন্যান্য মুসুল্লিরা বলেন, দীর্ঘ সময় বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করতে জমায়েত হয়েছেন। অনেক অঝোর কেঁদেছেন বলেছেন আল্লাহ যেন আমাদের ক্ষমা করে রহমতের বৃষ্টি দিয়ে আমাদের রক্ষা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category