• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ভূমিমন্ত্রীসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

দিনকাল বিডি / ২৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

. এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম ‘দিনকাল বিডি’ : সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে। একই মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই মামলা করেন মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজিম উদ্দীন ।
মামলার অন্য আসামিরা হলেন, হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজান, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামশুল আলম তালুকদার, কৃষক লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ প্রমুখ।
বাদীর আইনজীবী জিয়াউল হক জিয়া বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২ ডিসেম্বর ড. হাছান মাহমুদ ও সাইফুজ্জামান জাবেদের প্রত্যক্ষ ইন্ধনে মামলার অন্যান্য আসামিরা পরিকল্পিত ভাবে চট্টগ্রাম মহাগরীর আকবরশাহ বেলতলী ঘোনা ফারুক চৌধুরী মাঠ এলাকায় শতো শতো বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট করে লোকজনকে এলাকা ছাড়তে বাধ্য করে।
এর পর কাউন্সিলর জসিম সরকারের প্রভাব খাটিয়ে ওই প্লট ও ঘর বিক্রি করে সব আসামিরা তা ভোগ করেন। সেই সাথে ক্ষতিগ্রস্ত লোকজন ও প্লট মালিকরা ফের এলাকায় আসলে তাদের হত্যা ও অপহরণের হুমকিও দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category