• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সারাদেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়কে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: এবং ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হল থেকে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা। 

এসময় তারা “অ্যাকশন টু ডু ডাইরেক্ট অ্যাকশান”, “আমার বোনের কান্না আর নয় কান্না”, “একটা একটা ধর্ষক ধর ধরে ধরে জবাই কর”, “ইউ ওয়ান্ট যাস্টিস নো মোর রেপিস্ট”, “খুনি কেনো বাহিরে ইনটেরিম জবাব চাই”, “রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশান”, আমার বোনের কান্না আর না আর না”, আমার মায়ের কান্না আর না আর না”, “তুমি কে আমি কে আছিয়া আছিয়া” এমনসব স্লোগান দেন। 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, সারাদেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার করতে না পারেন শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার ১দফা নিয়ে নামতে না হয়। আছিয়ার ধর্ষণের দোষ ইনটেরিম এড়াতে পারবে না। রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহী প্রশাসন ও দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। 

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন, দেশে এসব কি শুরু হয়েছে? সরকারের কাজ কি? এত এত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো বিচার নেই কিছু নেই। তারা কি সবাই ঘুমাচ্ছে? সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক যেন ছাড় না পায়। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এসময় বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category