• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের

দিনকাল বিডি ২৪ / ২৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি বা অনিয়ম করলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি সচিব মোঃ সেলিম খান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
কৃষি সচিব বলেন, বরাদ্দ পাওয়ার পরও কোনো ডিলার সার উত্তোলন না করে সংকট সৃষ্টির চেষ্টা করলে তাঁর ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে। কৃষকদের ভোগান্তি কমাতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সার বিক্রয়কেন্দ্র খোলা রাখতে হবে। পাশাপাশি মজুতের পরিমাণ ও সরকার নির্ধারিত মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখতে হবে।
তিনি জানান, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২৬টি জেলায় সার বিতরণ কার্যক্রম তদারকিতে ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৬৪ জেলায় মনিটরিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কৃষকদের সুষম সার ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয়। তাই ফসলের চাহিদা অনুযায়ী সার ব্যবহারে কৃষকদের সচেতন করতে হবে।
কৃষক কার্ড প্রসঙ্গে সচিব বলেন, পর্যায়ক্রমে আড়াই কোটি কৃষককে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছর ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া ও ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী প্রায় তিন লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম, রাজশাহী রেঞ্জের ডিআইজি, বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং সার ডিলারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category