• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূ গুরুতর আহত, স্বামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৩০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

দিনকাল বিডি নিজস্ব প্রতিবেদন: গত ১০/০৯/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ১৭.২০ ঘটিকার সময় নাটোর জেলার সিংড়া
থানাধীন মাঝগ্রাম গোপালপুর গ্রামে স্বামী মোঃ কাশিম উদ্দিন (৩২) কর্তৃক
যৌতুকের দাবিতে গৃহবধূকে গুরুতর জখমের ঘটনা ঘটে। উক্ত বিষয়ে সিংড়া থানায় একটি
মামলা রুজু হয় যাহার মামলা নং-১৮, তারিখ ১২/০৯/২০২৫। উক্ত ঘটনাস্থলে র‌্যাব-৫ এর একটি
আভিযানিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অপরাধীকে গ্রেফতারের জন্য ঘটনার দিন হতে র‌্যাব-৫,
রাজশাহী এর একটি আভিযানিক দল মামলার মূল রহস্য উদঘাটন এবং আসামীদের গতিবিধি
পর্যবেক্ষণ করে। অদ্য ১৬/০৯/২০২৫ খ্রিঃ ১৫.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার
সিংড়া থানাধীন মাঝগ্রাম গোপালপুর এলাকায় তার নিজ বসতবাড়ী হতে উক্ত ঘটনার সংগে
জড়িত এজাহারনামীয় আসামী ১। মোঃ কাশিম উদ্দিন ওরফে কশিম উদ্দিন (৩২), পিতা-মৃত
হুসেন আলী, সাং-মাঝগ্রাম গোপালপুর, থানা-সিংড়া, জেলা-নাটোর’কে গ্রেফতার করে।
তদন্তে জানা যায় যে, বিগত ১৪ বছর পূর্বে ভিকটিম মোছাঃ শাকিলা খাতুন ওরফে শরিফা
(২৯) এর সাথে আসামী মোঃ কাশিম উদ্দিন (৩২) এর ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ
বন্ধনে আবদ্ধ হয়। তাদের ঔরষে তিনটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। প্রায়ই আসামী
ভিকটিমকে যৌতুকের টাকার জন্য অন্যায়, অত্যাচার, মারপিট, শারিরীক ও মানসিক
নির্যাতন করে। ঘটনার দিন গত ১০/০৯/২০২৫ ইং তারিখ বিকাল ১৭.২০ ঘটিকার সময়
আসামী তার স্ত্রী শাকিলা খাতুনকে যৌতুকের টাকা আনতে চাপ প্রয়োগ করে। ভিকটিম
শাকিলা খাতুন ওরফে শরিফা (২৯) উক্ত যৌতুকের টাকা আনিয়া দিতে অস্বীকার করলে আসামী
ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। একপর্যায়ে আসামী তার হাতে থাকা
রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত স্টিলের ধারালো পাট্টা দ্বারা হত্যার উদ্দেশ্য আঘাত করে। উক্ত আঘাত
ভিকটিমের মাথার ডান পার্শ্বে লেগে কাঁটা ও গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে ভিকটিমকে
নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং চিকিৎসক ক্ষতস্থানে
০৪ টি সেলাই দেন। চিকিৎসা শেষে ভিকটিম সিংড়া থানায় যৌতুকের দাবিতে গুরুতর
জখমের ঘটনায় একটি মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ কাশিম উদ্দিন (৩২) ঘটনার
সত্যতার বিষয়টি স্বীকার করেছে। আটককৃত আসামী’কে নাটোর জেলার সিংড়া থানায়
হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category