• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের সিংড়ার চলনবিল অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাশন গ্রামে স্থানীয় জনগণের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ লাঘবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন,
​”শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত আমাদের এই ঐতিহাসিক চলনবিলে কচুরিপানার অনিয়ন্ত্রিত বিস্তার এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এর ফলে একদিকে যেমন স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। আজকের এই পরিষ্কার কর্মসূচির মাধ্যমে আমরা চলনবিলের প্রাণ ফিরিয়ে আনার এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করলাম। কৃষি উৎপাদন ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category