• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সিলেটে পুলিশের গুলিতে আহত দুই সাংবাদিক এখনও চিকিৎসাধীন

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট প্রতিনিধি : সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আরও দুই সাংবাদিক খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুত্বর আহত হন সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মে. নজরুল ইসলাম সিপার। তিনি দীর্ঘ দিন ধরে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনএসএসসির ফোর এওয়ার্ডপ্রাপ্ত স্টাফ, এবং আ্যমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মেম্বার আই.ডি-নং-১৩৪৯৫১৭৩৩,হিউম্যান রাইটস ওয়াচ নিউইয়র্ক আমেরিকা মেম্বারশিপ নাম্বার (১২৪৫) নিয়ে সুনামের সাথে কাজ করছেন।
সাংবাদিক মো. নজরুল ইসলাম সিপার সিলেট জার্নালিস্ট ইউনিয়ন গভ: রেজী: নং-২৭২৮ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও তালাশ.টিভির সম্পাদক। তার সাথে ওই দিন আহত হন তালাশ টিভির স্টাফ রিপোর্টার লিমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ ই আগষ্ট দুপুর ২ঘটিকায় তথ্য ও সংবাদ সংগ্রহের জন্য করিম উল্লা মার্কেটের সামনে তালাশ.টিভির সম্পাদক নুজরুল ইসলাম শিপার ও তালাশ টিভির স্টাফ রিপোর্টার লিমন আহমদসহ অবস্থান করা অবস্থায় হঠাৎ বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতির বাম পায়ের নলাতে এবং ডান পায়ের হাটুতে রাবার বুলেটের ছোড়া গুলি লাগে। সাথে থাকা তালাশ টিভির স্টাফ রিপোর্টার লিমনের মাতায় ও রাবার বুলেটের ছোড়া গুলি লাগে এ সময় লিমন গুরুত্বর আহত হন, তৎক্ষণিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দুজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য প্রাইভেট একটি ডিসপ্রেনসারিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ফার্মাসিস্ট তাদের দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাবার বুলেটের ছোড়া গুলি বের করে।
পরবর্তীতে প্রাইভেট চিকিৎসকগণের পরামর্শে তাদের দু’জনকে গুরুতর অবস্থায় সিলেট এম,এজি উসমানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, সাংবাদিক নজরুল ইসলাম সিপার এখনও আহত অবস্থায় বাসায় চিকিৎসা নিচ্ছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category