• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সিলেট থেকে চট্টগ্রামের পথে চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ: গ্রেপ্তার ৩, গার্ড বরখাস্ত

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে ট্রেনে এক তরুণী (১৯) কে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের কর্মী বলে জানা গেছে।
বুধবার (২৬ জুন) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটার সময় চলন্ত ট্রেনটি লাকসাম এলাকা পার হচ্ছিলো। এই ঘটনায় ট্রেনের গার্ড আবদুর রহিমকে রেলওয়ে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে বলেছে জানা গেছে।গ্রেপ্তারকৃত ৩ কর্মী হলো, মোঃ জামাল উদ্দিন(২৮), মোঃ শরীফ উদ্দিন (৩০) ও মোঃ রাশেদুল আলম (২৯)।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান, উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ও জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের কে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এবং ধর্ষিতা তরুণী কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হবে। বর্তমানে ওই তরুণী পুলিশের হেফাজতে আছেন বলে ও জানা গেছে রেলওয়ের চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই ঘটনায় ট্রেনের গার্ড আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। ৩ জকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category