• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সিসি ক্যামেরায় চিহিৃত- বাঘা বাজারে চুরির সাথে জড়িত পাঁচ নৈশ প্রহরির বিরুদ্ধে মামলা, চোরাই পণ্য উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি,

বাঘা উপজেলা সদরে বাঘা বাজারের পৌর মার্কেটের “মুনির এন্ড ব্রাদার্স” এর মুদি দোকানে চুরির সাথে জড়িত বাজারের ৫জন নৈশ প্রহরীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার(১২-১১-২০২৫) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়,তাদের স্বীকারোক্তি মোতাবেক নিজ হেফাজতে রাখা চুরি যাওয়া বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হলো-বাঘা উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মৃত আবু বক্কর সরকারের ছেলে তাহাজ্জত আলী (৪৫), পরসাওতা-বিনোদপুর গ্রামের মৃত তমেজ মন্ডলের ছেলে আঃ মান্নান (৫০), মহদীপুর (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত কুলিমুদ্দিনের ছেলে হজিমুদ্দিন (৪০), জোত কাদিরপুর গ্রামের মৃত সোহরাব মণ্ডলের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) ও জোত কাদিরপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (৩০)। তারা সকলেই ওই বাজারে নৈশ প্রহরী হিসেবে নিযুক্ত ছিল।
“মুনির এন্ড ব্রাদার্স” এর স্বত্তাধিকারি মুনির হোসেন জানান, গত সোমবার (১০ নভেম্বর’২৫ দিবাগত রাতে তার দোকানের তালা খুলে সিগারেট,সুপারি,এলাজ ও জিরাসহ আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়। পাশের দোকানের সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে চোরদের চেহারা দেখে সনাক্ত করেন। পরে থানায় লিখিত অভিযোগ করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা সহকারি পরিদর্শক(এসআই) প্রদ্যুৎ কুমার প্রামানিক জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিল্লেষণ করে চোরদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক নৈশ প্রহরির টিম লিডার তাহাজ্জতের নিজ বাড়ি থেকে চুরি যাওয়া পণ্য উদ্ধার করা হয়। তারা সবাই বাঘা বাজারে নৈশ প্রহরির কাজে নিযুক্ত ছিল।
পরিদর্শক (তদন্ত) সু প্রভাত মন্ডল জানান,মামলা দায়ের করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category