• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুনীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটাই দুর্নীতি-ইউএনও বাঘায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৫ পালন

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
“ দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য সামনে রেখে মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। তিনি বলেন,সুনীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটাই দুর্নীতি। সেটা ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক হতে পারে। শুধু জাতি সংঘে নয়, দুর্নীতি বিরোধী কার্যক্রম সরকারি অংশ হিসেবে আমরা বাংলাদেশেও উদযাপন করে আসছি। তারুণ্যের অংশগ্রহন থাকলে তাদের কাছে শুনতে পারতাম তারা কিভাবে দুর্নীতি প্রতিরোধ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ও অফিসার ইনচার্জ(ওসি)সেরাজুল হক।
সভাপতিত্ব করেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এনামুল হাসান। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক (অবঃ)মোবারক হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ড. আব্দুস সালাম লাভলু, শিক্ষিকা এলিজা কায়েস, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা ,হাফেজ মাওলানা আবুল কালাম, শিক্ষক ফারহানা আখতার প্রমুখ। উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলা,মৎস্য কর্মকর্তা তহুরা হক, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর,প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হকসহ কমিটির সদস্যগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category