• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউপি নির্বাচন ৮২ জনের মনোনয়ন জমা

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ জুন, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৮২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী মনোয়নয় পত্র সংগ্রহ ও জমা দেন। ঘোষিত তফশিল অনুযায়ী ১৮ জুন রোববার ছিল মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন। সোমবার ১৯ জুন যাচাই বাছাই, ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহার ও ১৭ জুলাই ভোট গ্রহন অনষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মেহেদী মোস্তফা মাসুম ও জাতীয় পাটির মাইদুল ইসলাম টেক্কাসহ ৯ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার সেকেন্দার আলী জানান, চন্ডিপুর ইউনিয়নে মোট ভোট সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬৭৬ জন এবং নারী ভোটার ১২ হাজার ৮৮৮জন। ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন হতে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category