• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা ও বাল্য বিয়ে নিরোধ কমিটির সভা

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা ও বাল্য বিয়ে নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, নারী ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, এবিএম মিজানুর রহমান, ব্র্যাক প্রতিনিধি প্রমূখ। সভায় জুয়া, বাল্য বিয়ে, মাদক, হত্যাকান্ড, যৌন হয়রানি, জমিজমা নিয়ে বিরোধ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। বাল্য বিয়ে সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ইউনিয়নে খোঁজ খবর নিয়ে জানা গেছে, দিন দিন বাল্য বিয়ে বেড়েই চলছে। বিশেষ করে উপজেলার বেলকা ইউনিয়নে গত ৬ মাসে কমপক্ষে ২০টি বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। তিস্তার চরাঞ্চলে ওইসব বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে মর্মে তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category