• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা চেয়ারম্যান

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাঠেরহাট ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬টি দোকান পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার (টিপু)।শুক্রবার বিকালে তিনি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তাদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।উল্লেখ্য গত বুধবার দুপুরে উপজেলায় ছাপড়হাটী ইউনিয়নের মাঠেরহাট বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে অগ্নিকান্ডে আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে পেয়ে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গত বুধবার দুপুর ২ টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন সৃষ্টি হয়ে মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পৌছে অন্যান্য দোকান আগুন নিয়ন্ত্রণ এনে অবশিষ্ট দোকান পুড়ে যাওয়া থেকে রক্ষা করেন। পুড়ে যাওয়া দোকানের মধ্যে আবুল কালাম আজাদ (কাপড়ের দোকান), মাহমুদ ষ্টোর (মুদি দোকান), মিন্টু (কাপড়ের দোকান), স্টুডিও, ইলেকট্রনিক দোকান, আরিফ ষ্টোর (মুদি দোকান) ও আলমগীর টেলিকম।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার (টিপু) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করে কথা বলেন ও দোকান মালিকগণের সান্ত্বনা দিয়ে ধৈর্য ধরতে অনুরোধ জানান
এবং সকল প্রকার সাহায্য সহযোগীতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category