• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ২০ লাখ টাকার সম্পদ

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে আগুনে পুড়ল ২০ লাখ টাকার সম্পদ। ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের ১৯টি ঘর, ৫টি গরুসহ ২০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্ভিস ডিফেন্স সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের মো. লাল মিয়ার গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে তা চার দিকে ছড়িয়ে পড়ে। এতে ফারুক মিয়ার ৫টি, হাবিজার রহমানের ৩টি, কেয়া বেগমের ১টি, হামিদুলের ২টি, লালমিয়ার ৩টি, আনোয়ার হোসেনের ২টি, নুরুন্নবীর ২টি, আতোয়ার রহমানের ১টি ও বছিরন বেওয়ার ১টি ঘরের আসবাবপত্রসহ ৫টি গরু পুড়ে য়ায়।

খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌচ্ছার আগে সবকিছু পুড়ে যায়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু, সহকারি কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রত্যেক পরিবারকে নগদ ২ হাজার করে টাকা ও শুকনো খাবার বিতরণ করেন। ফায়ার সার্ভিস ডিফেন্সের ইনচার্জ মো. গোলজার রহমানের বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আগুনে প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category