• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে ‘আলোর কাফেলা তরুণ ফোরাম’ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এসএসসি ব্যাচ-২০১৬ ও “আলোর কাফেলা তরুণ ফোরাম” উদ্যোগে শীতার্ত অসহায়, দুস্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয় হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল প্রামানিক, সদস্য আনোয়ার হোসেন, ইউপি সদস্য মশিউর রহমান, খতিব নাফিউল ইসলাম, আলোর কাফেলা তরুণ ফোরাম পরিচালনা পষর্দের সদস্য এনামুল হক, আলামিন ইসলাম, মাসুদ মিয়া, মাহমুদুল মিয়া, উত্তম কুমার ও রাজু মিয়া প্রমূখ। পরে শীতার্ত ১০০ জন অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

‘আলোর কাফেলা তরুণ ফোরাম’ পরিচালনা পষর্দের সদস্য এনামুল, আলামিন, উত্তমসহ অনেকে জানান- শীতে সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করাসহ নিজের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো প্রতিটা সামর্থবান মানুষের নৈতিক দায়িত্ব। এই নৈতিক দায়িত্ববোধ থেকেই এসএসসি-২০১৬ ব্যাচের বন্ধুরা কয়েক বছর ধরে তাদের সামর্থ অনুযায়ী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত বলে মনে করেন তারা।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল প্রামানিক বলেন ‘দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত প্রতিটি মানুষই আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তাই সমাজের ধনাঢ্যসহ সামর্থবান সবাইকে যেকোন প্রাকৃতিক দুর্যোগে অসহায়, দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত’। চলতি শীতে অন্তত নিজ নিজ এলাকার শীতার্তদের পাশে সামর্থ অনুযায়ী সাহায্য নিয়ে পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। দেশের প্রতিটা এলাকার সামর্থবান লোকজন যদি নিজের এলাকার শীতার্তদের পাশে দাঁড়ান তাহলে কেউ শীতার্ত বা সুবিধা বঞ্চিত থাকার কথা নয় বলে মনে করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category