• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও কর্ড এইডের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সঙ্গ প্রকল্পের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, প্রাণি সম্পদ অফিসার ড. মোছা. সুমনা আক্তার, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা, মো. ইব্রাহিম খলিলুল্ল্যাহ, সৈয়দ বদিরুল আহসান সেলিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক মো. জাহিদুল ইসলাম, আরডিআরএস উপজেলা সমন্বয়কারি মো. আহসানুল কবির বুলু, ইএসডিও সিএনএইচএ উপজেলা প্রজক্ট অফিসার মো. মহিদুল ইসলাম প্রমূখ। সভায় পুষ্টি কমিটির বিভিন্ন দাপ্তরিক কর্মপরিকল্পনা ও বাজেট নিয়ে আলোচনা করা হয়। সভায় পুষ্টি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category