• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন চালু

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
দীর্ঘ প্রত্যাশার পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন চালু করা হয়েছে। রোববার একজন নারীর সিজারের মধ্যে অপারেশন চালু করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ। অপারেশন পরিচালনায় সহযোগিতা করেন মেডিকেল অফিসার ডাক্তার সুরুভি সুলতানা, তারিকুল ইসলাম, রেজওয়ান আহম্মেদ, আরিফুল ইসলাম, এনামুল হক, নার্স সুপারভাইজার সাবিনা ইয়াসমিনসহ সকল ডাক্তারও নার্সগণ। সিজারিয়ান নারী ও সন্তান বর্তমানে সুস্থ রয়েছে।
জানা গেছে, দীর্ঘ ১০ বছর ধরে অপারেশনের জন্য যাবতীয় উপকরণ প্রস্তুত থাকলেও এনেসথেসিয়া ডাক্তার অভাবে অপারেশন চালু করা সম্ভব হচ্ছে না। দিনের পর দিন ওটি বন্ধ থাকার কারণে যাবতীয় উপকরণ প্রায় নষ্ট হতে চলছিল। অবশেষে রোববার উপজেলাবাসির প্রাণের দাবি বাস্তবায়ন হল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ওটি থাকলেও অনেক উপকরণ ঘাটতি ছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় উপকরণের ঘাটতি পুরণ করে সকলের প্রচেষ্টায় অপারেশন চালু করা হয়েছে। তিনি নিজে এনেসথেসিয়া ডাক্তারের ভুমিকা পালন করেছেন।
পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মহৎ উদ্যোগ এটি। উপজেলার অনেক অসহায় নারী রংপুর গিয়ে সিজার করতে পারে না। সে কারণে অনেকে অকালে মৃত্যু বরণ করে। এখন আর রংপুরে যেতে হবে না। অপারেশন চালু অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, এক সময় দুইজন ডাক্তার দিয়ে চলত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বহুবার সংসদে কথা বলে ডাক্তারের ব্যবস্থা করেছি। অপারেশন চালুর জন্য এনেসথেসিয়া ডাক্তারের ব্যাপারে গত সংসদ অধিবেশনে কথা বলেছি। অপারেশন চালু করায় স্বাস্থ্য কমপ্লেক্সের সকলকে সাধুবাদ জানাচ্ছি। চিকিৎসা ক্ষেত্রে উপজেলায় সেবারমান একধাপ এগিয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category