• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার গাছের চারা বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সোমবার বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন কুড়িগ্রামের চিলমারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তাহের আলী। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. রোকনুজ্জামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.হ.ম আব্দুল ওয়াহেদ সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মো. আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায় প্রমূখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণির হতে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ইভেন্টে বিজয়ী কমপক্ষে ১০০ জন শিক্ষার্থীর মাঝে প্রথম পুরস্কার লেচু ও দ্বিতীয় আম গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ব্যতিক্রম পুরস্কার বিতরণের ব্যাপারে প্রধান শিক্ষক জানান, আগামি ডিসেম্বর মাসে তিনি অবসর গ্রহন করবেন। পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণের কারণ হচ্ছে গাছটি যতদিন থাকবে তত দিন ওই শিক্ষার্থীরা তাকে স্মরণ রাখবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এই পুরস্কারটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করল। এটি তিনি কখনো কোথাও দেখেননি। চমৎকার এই উদ্যোগের জন্য প্রতিষ্ঠান প্রধানকে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category