• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে গৃহবধূর মরাদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১৮০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গাছবাড়ি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে মেয়ে নাজমা বেগম (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে বাবার বাড়ির শয়ন ঘরে টুইয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাজমা। তিন সন্তানের জননী নাজমা উত্তর শ্রীপুর চেংমারি গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, গত বুধবার রাতে নাজমা তার পুত্রবধূসহ সন্তাদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সবার অজান্তে বাবার ঘরের দরাজা বন্ধ করে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা ঘরে গিয়ে ফাঁস থেকে তাকে মাটিতে নামীয়ে দেখে তার মৃত্যু হয়েছে। নাজমার স্বামী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত রয়েছে। তার মৃত্যুর প্রকৃত কোন কারণ এখনো জানা যায়নি।
থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্য্স্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category