• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত-১: গাছ ও ঘর ভাংচুর

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব ছাপড়হাটী (হাউদেরভিটা) গ্রামে জমি নিয়ে সংঘর্ষে একজন আহত হয়েছেন । এছাড়া, ঘর ভাংচুর ও ইউক্যালিপটাস ৩০০ টি গাছের চারা ভেঙ্গে এবং উপড়ে ফেলার ঘটনা ঘটেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার পূর্ব ছাপড়হাটী (হাউদেরভিটা) গ্রামের রবিউল ইসলামের সঙ্গে আনিছুর রহমান আকন্দের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে ও থানায় কয়েকবার মীমাংসার চেষ্টা করে কাগজপত্রাদি সমস্যার কারণে মিমাংসা করতে ব্যর্থ হন। বর্তমানে আদালতে মামলাটি চলমান রয়েছে। এরই একপর্যায়ে শুক্রবার আনিছুর রহমান আকন্দের লোকজন জমিতে থাকা ঘর ভাংচুর ও ইউক্যালিপটাস ৩০০ টি গাছের চারা ভেঙ্গে এবং উপড়ে ফেলার পর জমি দখল করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে হাসানুর রহমান আকন্দ গুরুত্বর অসুস্থ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, দু’পক্ষের পৃথক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category