• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে তাপদাহে ১টি গরুর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় তাপদাহে আক্রান্ত হয়ে ১টি গরুর মৃত্যু হয়েছে। পাশাপাশি শতাধিক গরু ও ছাগল আক্রান্ত হয়ে পড়েছে। একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের কন্নিপাড়া মহল্লার নারায়ন চন্দ্রের বিদেশী জাতের একটি গরুর মৃত্যু হয়। তাপদাহের কারণে সোমবার রাত হতে গরুটি আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে রাতে ওষুধ খাওয়ানো হয়। মঙ্গলবার সকালে গরুটি মারা যায়। নারায়ন চন্দ্রের একমাত্র সম্বল ছিল এই গরুটি। নিজ শয়ন ঘরের এক পাশে রাখত গরুটিকে। শেষ সম্বল গরুটি হারিয়ে পাগল প্রায় তিনি।

নারায়ন চন্দ্রের বলেন, অনেক কষ্ট করে দীর্ঘদিন থেকে গরুটি লালন পালন করে আসছেন। গত সপ্তাহের পাইকার গরুটির দাম ২ লাখ টাকা হাকিয়ে ছিল। সামনের কোরবানির ঈদে গরুটি বিক্রি করার কথা ছিল তার। কিন্ত বিধিবাম, সে আশা পুরণ হল না তার।

পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম জানান, গরুটি ছিল তার একমাত্র সম্বল। গরুটির মৃত্যুর পর সকাল থেকে সে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। গরুটিকে সে নিজের সন্তানের মত করে লালন পালন করত এবং নিজ শয়ন ঘরের এক পাশে রাখত।

উপজেলা প্রাণি সম্পদ অফিসার ড. মোছা. সুমনা আক্তার জানান, প্রচন্ড তাপদাহের কারণে গত তিনদিন ধরে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে উপজেলায়। তারপরও অনেক গরু আক্রান্ত হচ্ছে। নারায়ন চন্দ্রের গরুর মৃত্যুর বিষয়টি তার জানা নেই। এটি প্রাকৃতিক দুর্যোগ এখানে কারও কিছু করার নেই। তবে সর্তক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category