• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে তিস্তায় পাওয়া বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণে আহত ৪

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ির চর গ্রামের আব্দুল হাকিম মিয়ার বাড়িতে তিস্তা নদীতে কুড়িয়ে পাওয়া বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণে একই পরিবারের চারজন অঙ্গহানিসহ গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়।

জানা গেছে, শনিবার সকালে আব্দুল হাকিম মিয়ার দুই ছেলে ফারুক মিয়া (১৮) ও রিপন মিয়া (১৬) তিস্তা নদীর জিগাবাড়ির চরে ভূট্টার বীজ লাগাতে যায়। বিকালে বাড়ি ফেরার সময় তিস্তা নদীতে বোমা সাদৃশ্য বোতল আকৃতির একটি বস্তু দেখতে পেয়ে, তা কুড়িয়ে নিয়ে বাড়িতে আসে দুই ভাই। সন্ধ্যায় পিতাসহ দুই ছেলে এবং মা পারভীন বেগম মিলে বোমা সাদৃশ্য বস্তুটি ভাঙ্গার চেষ্টা করে। এক পর্যায় দেশীয় অস্ত্র দা দিয়ে বস্তুটিকে আঘাত করলে বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আব্দুুল হাকিম মিয়ার (৪২) একটি হাত এবং ফারুক মিয়ার একটি চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয় বেলকা ইউনিয়ন আওয়ামীলীগ মজিবুর রহমান মজি জানান, তিস্তা নদীতে কুড়িয়ে পাওয়া বোমা সাদৃশ্য বোতল আকৃতির বস্তু বিস্ফোরণে হাকিমসহ তার পরিবারের চারজন আহত হয়েছে। তার ধারনা বস্তুটি বন্যার সময় নদীতে ভেসে এসে জিগাবাড়ির চরে আটকে যায়।

খবর পেয়ে থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন বস্তুটি নদীতে কুড়িয়ে পায় আব্দুল হাকিম মিয়ার দুই ছেলে। সেটি বাড়িতে নিয়ে এসে ভাঙ্গার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি তিস্তার বন্যাতে উজান থেকে ভেসে আসে। বিষয়টি পরিক্ষা-নিরিক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category