• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

দিনকাল বিডি / ৩৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া, সবুজ শিক্ষালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার প্রমূখ। পরে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category