• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

হযরত বেল্লাল,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। নববর্ষকে স্বাগত জানাতে রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়ার গাড়ি, লাঠি খেলা অংশ নেয়। উপজেলা পরিষদ চত্বর হতে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদর্শন করে শোভাযাত্রাটি। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠার ভিন্ন ধারায় পহেলা বৈশাখকে বরণ করে।

পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানার ওসি মো. মাহবুব আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, এমদাদুল হক বাবলু, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার করা হয় এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category