• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, মানবাধিকার বিজ্ঞানী ও বহু গ্রন্থের প্রনেতা ড.এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে টুর্ণামেন্টের ফইনাল খেলা কুপতলা একাদশ বনাম পলাশবাড়ি কোচিং একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পলাশবাড়ি কোচিং একাডেমি চ্যাম্পিয়ান হয়। পরে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা চলন্তিকা ক্রীড়া সংঘের সভাপতি আখতারুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, পৌর কাউন্সিলর জামিউল ইসলাম । এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি প্রমূখ। শেষে টুর্ণামেন্টের বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category