• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বুরো বাংলাদেশ রংপুর অঞ্চলের উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, বেলকা ও কাপাসিয়া ইউনিয়নে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয় মাঠে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন।

বিশেষ অতিথি বক্তব্যে রাখেন বুরো বাংলাদেশ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম, কাউনিয়া এলাকা ব্যবস্থাপক মো. শাহ আলম, গাইবান্ধা এলাকা ব্যবস্থাপক বিজয় কুমার সূত্রধর, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বার, রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয় অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন বলেন, সুন্দরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে প্রায় ৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে মানবিক কাজে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বুরো বাংলাদেশ মানবিক কার্যক্রমে সারাদেশে একটি উদাহরণ তৈরি করবে। পরে অতিথিবৃন্দ পাঁচ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category