• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। ঘোষিত তফশীল মোতাবেক ২৯ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে চলবে ২৭ মে পর্যন্ত। শুক্রবার উপজেলার মহিলার ডিগ্রী কলেজ ও আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়।

জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩৯টি ভোট কেন্দ্রের বিপরীতে ৩ হাজার ২০৫ জন ভোট গ্রহন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ১৩৯ জন, ১ হাজার ২২ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ২ হাজার ৪৪ জন পোলিং অফিসার। পর্যায়ক্রমে ২৭ মে পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। জেলা ও উপজেলার নির্বাচন অফিসারগণ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটারদের সুবিধার্থে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ২৮টি ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১১১টি। ভোট কক্ষের সংখ্যা রয়েছে ১ হাজার ২২টি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৪১৯ জন ও নারী ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ১৫৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। তুলনামুলকভাবে নারী ভোটারের সংখ্যা বেশি।

উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেনের ভাষ্য, ভোটারদের সুবিধার্থে উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। এতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category